মালদা

আবু বারকত আতাউল গণি খান চৌধুরীর মৃত্যু বার্ষিকী উপলক্ষে ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হল কালিয়াচক ৩নং ব্লকে

কালিয়াচক ৩নং ব্লকের জালালপুর গ্রাম পঞ্চায়েতের বিবি গ্রামে বি এম সি অ্যান্ড লাইব্রেরী ক্লাবে ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হল সোমবার। জালালপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আবু বারকত অতাউল গণি খান চৌধুরীর মৃত্যু বার্ষিকী উপলক্ষে এই ভলিবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। এই টুর্নামেন্টের উদ্বোধন করেন দক্ষিণ মালদার সাংসদ আবু হাসেন খান চৌধুরী, তার সাথে উপস্থিত ছিলেন সুজাপুরের বিধায়ক ইসাখান চৌধুরী, ফারাক্কার বিধায়ক মাইনুন হক, বিবি গ্রাম ক্লাবের সভাপতি ফিতু রহমান সহ অন্যান্যরা।

        জানা যায়, এই ভলিবল টুর্নামেন্টে ৮টি দল খেলায় অংশ গ্রহণ করে। আজ উত্তর দিনাজপুর শাসন দল এবং বিবি গ্রাম ক্লাব ফ্যাইনালে ওঠে। তারপরে চ্যাম্পিয়ান হয় উত্তর দিনাজপুর শাসন দল এবং বিবি গ্রাম ক্লাব র‍ানার হয়। 

        বিবি গ্রাম ক্লাবের সভাপতি ফিতু রহমান জানান, আবু বারকত অতাউল গণি খান চৌধুরীর মৃত্যু বার্ষিকী উপলক্ষে প্রতি বছর জালালপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে বিবি গ্রামে বি এম সি অ্যান্ড লাইব্রেরী ভলিবল টুর্নামেন্ট হয়ে থাকে। ৮টি দল খেলায় অংশ গ্রহণ করে। এদিন চ্যাম্পিয়ান হয় উত্তর দিনাজপুর শাসন দল।